আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা
প্রত্যেকের জীবনেই নানারকমের ঘটনা ঘটে থাকে। প্রতিনিয়ত ঘটে যাওয়া অনেক ঘটনাই আমাদের স্মৃতিতে স্থান পায় না, আবার এমন কিছু ঘটনাও আছে যা আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যায়। এমনি এক ঘটনা যা ঘটেছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অথচ আমার মনে হয় ঘটনাটি কালই ঘটেছে। আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র। V.V.M নামক এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয় স্তর ও জেলা স্তরে প্রথম স্থান অর্জন করে আমি রাজ্য স্তরে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করি। কলকাতা স্থিত csir নামক প্রতিষ্ঠানে আমাদের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পঞ্চাশ জন প্রতিযোগীকে নিয়ে মূল পর্বের প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতায় মূলত তিনটি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছিল। এক - theory based , দুই - experiment based, তিন - personality test। বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে একই দলে থেকে কাজ করার অভিজ্ঞতা সতিই অনন্য। Guide হিসেবে যে শিক্ষকবৃন্দ আমাদের সঙ্গে ছিলেন তাদের উপস্থিতি আমার কাছে এক নতুন পাওয়া। প্রতিযোগীতার ফাঁকে এই প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণাগার গুলো ঘুরে দেখার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। বিজ্ঞানের প্রতি আমার আকর্ষণ ছিলই আর এই প্রতিষ্ঠানই সেই আকর্ষণকে এক স্থায়ী রূপ দিয়েছে। আমাদের প্রতিযোগিতা সারা দিন ধরেই চলছিল।অবশেষে প্রতিযোগিতা শেষ হলো সন্ধ্যা সাড়ে পাঁচ টায় - নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে। পরদিন বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠান থাকায় আমাকে বাড়িতে ফিরতেই হত তাই আমি আসার টিকিট কেটে নিয়েছিলাম - সময় ছিল সাত টা। তাই ইচ্ছে থাকলেও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব হয় নি। আমি বাধ্য হয়েই অনুষ্ঠান মঞ্চ ছেড়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতার পরিচিত যানজট কে অতিক্রম করে যখন প্ল্যাটফর্ম এ পৌঁছেছি ঠিক তখনই ট্রেন ছেড়েছে। একরকম প্রায় দৌড়ে ট্রেনের কামরার পা দানিতে পা দিয়েছি আর ঠিক সেই সময়ই ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে receive করা মাত্রই যে শব্দটি ভেষে এল সেটি হল ' শুভজিৎ তুই first হয়েছিস'। আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু পুরস্কার পাব তা ভাবতে পারি নি। তাও আবার প্রথম পুরস্কার। মুহূর্তের জন্য আক্ষেপ হল ' ইস! যদি এই বিশেষ মুহুর্তে উপস্থিত থাকতে পারতাম…'। ফোনের উপর থেকে ভেসে আসছিলো হাত তালির শব্দ। মুহূর্তের জন্য আমি ভুলে গেলাম যে আমি মূল মঞ্চ থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে রয়েছি। আজও ' শুভজিৎ তুই first হয়েছিস' আর সেই হাততালির শব্দ আমার কানে বেজে ওঠে।
Comments
Post a Comment